২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় জাতীয় পরিচয়পত্র বিলি শুরু

বগুড়া পৌরসভার ২১টি ওয়ার্ডে জাতীয় পরিচয়পত্র বিলি শুরু হয়েছে। সোমবার সকাল ১০টায় যুব প্রশিক্ষণ একাডেমি মিলনায়তনে জাতীয় পরিচয় বিলির কাজ আনুষ্ঠানিক উদ্বোধন করেন ২৬ পদাতিক ব্রিগেডের কমান্ডার মো. এমাদুল হক পিএসসি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2007, 07:42 AM

Updated : 26 Aug 2022, 08:45 PM

বগুড়া, অক্টোবর ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - বগুড়া পৌরসভার ২১টি ওয়ার্ডে জাতীয় পরিচয়পত্র বিলি শুরু হয়েছে। সোমবার সকাল ১০টায় যুব প্রশিক্ষণ একাডেমি মিলনায়তনে জাতীয় পরিচয় বিলির কাজ আনুষ্ঠানিক উদ্বোধন করেন ২৬ পদাতিক ব্রিগেডের কমান্ডার মো. এমাদুল হক পিএসসি। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মোট ৬০ জন ভোটারকে জাতীয় পরিচয়পত্র আনুষ্ঠানিকভাবে তুলে দেয়া হয়। বগুড়া পৌরসভার ভোটার হওয়ার যোগ্যদের মধ্যে যারা নিবন্ধিত হননি কিংবা যারা নিবন্ধন ফরম পূরণ করলেও ছবি তোলেননি তাদেরকে সংশ্লিষ্ট ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে শহীদ চাঁন্দু স্টেডিয়ামে ভোটার তথ্য কেন্দ্রে গিয়ে নিবন্ধন করানো ও ছবি তুলতে বলা হয়েছে। বগুড়া পৌরসভার ২১টি ওয়ার্ডে ছবিসহ ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র প্রণয়ন প্রকল্পের কাজ গত ৩১ আগস্ট শুরু হয়। গত ১১ সেপ্টেম্বর ২৩টি নিবন্ধন কেন্দ্রে ডাটা এন্ট্রি ও ছবি তোলার কাজ শুরু হয়ে পর্যায়ক্রমে ৭ অক্টোবর তা শেষ হয়। জেলা নির্বাচন কার্যালয় জানিয়েছে, এ পর্যন্ত ২ লাখ ১১ হাজার ৭৭৪ জন ভোটারের ডাটা এন্ট্রি ও ছবি তোলা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৪৪ ঘ.