খুলনা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- খুলনা-ঢাকা রুটে রোববার থেকে নতুন একটি আন্তঃনগর ট্রেন চালু হচ্ছে।
খুলনা থেকে প্রতিদিন সকালে সুন্দরবন প্রভাতী নামে ট্রেনটি ছেড়ে যাবে। ঢাকা থেকে সন্ধ্যায় এটি ছাড়বে সুন্দরবন নিশীথা নামে।
খুলনার স্টেশন মাস্টার ইসকেন্দার আলী জানান, রোববার থেকে চালু হওয়া টেনটিতে ইন্দোনেশিয়া থেকে আমদানি করা বিলাসবহুল ১০টি বগিতে ৭০৬টি আসন রয়েছে। রেলওয়ের মহাব্যবস্থাপক (পশ্চিম) মুশফিকুর রহমান খুলনা রেল স্টেশনে এই ট্রেন সার্ভিসের উদ্বোধন করবেন।
তিনি জানান, ট্রেনটিতে সাধারণ শ্রেণীর ভাড়া ২৩৫ টাকা, চেয়ার ৪২৫ টাকা, প্রথম শ্রেণী ৬২৫ টাকা ও শীততাপ শ্রেণী ৯০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
৫৩০ কিলোমিটার রুটে ট্রেনটি নওয়াপাড়া, যশোর, দর্শনা, চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, পোড়াদহ, টাঙ্গাইল, জয়দেবপুরসহ বড় স্টেশনগুলোতে থামবে বলে স্টেশন মাস্টার জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এসএনডি/১৭০৫ ঘ.
bdnews24