২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে নিম্নমানের ১ টন সেমাই ধ্বংস

নগরীর বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে নিম্নমানের ১ টন খোলা ও প্যাকেটজাত সেমাই আটক করে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2007, 12:48 PM

Updated : 26 Aug 2022, 08:44 PM

চট্টগ্রাম, অক্টোবর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নগরীর বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে নিম্নমানের ১ টন খোলা ও প্যাকেটজাত সেমাই আটক করে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। বন্দর ম্যাজিস্ট্রেট মুনীর চৌধুরীর নেতৃত্বে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত অভিযান চালিয়ে এসব সেমাই আটক করা হয়। আটক করা সেমাই বিএসটিআই ল্যাবরেটরিতে পরীক্ষায় জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্রমাণিত হওয়ায় শনিবার দুপুরে তা ধ্বংস করা হয়। মুনীর চৌধুরী সাংবাদিকদের জানান, আটক করা সেমাই বিএসটিআই লাইসেন্সবিহীন বিভিন্ন কোম্পানির উৎপাদিত। এগুলো বিভিন্ন কার্টন ও মোড়কে সংরক্ষণ করে বিক্রির জন্য মজুদ করা হয়েছিল। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৮২৪ ঘ.