২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপহরণের অভিযোগে বাগেরহাটে সাংবাদিক গ্রেপ্তার

ফকিরহাট উপজেলা প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্য ও দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার প্রতিনিধি এম নাসির উদ্দিনকে শুক্রবার রাতে পুলিশ গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2007, 09:42 AM

Updated : 26 Aug 2022, 08:44 PM

বাগেরহাট, অক্টোবর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ফকিরহাট উপজেলা প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্য ও দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার প্রতিনিধি এম নাসির উদ্দিনকে শুক্রবার রাতে পুলিশ গ্রেপ্তার করেছে। ব্যবসায়ী আলম ঢালী অপহরণ মামলায় ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়নের জলছত্র বটতলা থেকে নাসিরকে গ্রেপ্তার করা হয় বলে জানান ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাজাহান সিরাজ। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। শাজাহান সিরাজ বলেন, "নাসিরের বিরুদ্ধে অপহরণ মামলাসহ একাধিক লিখিত অভিযোগ রয়েছে।" ব্যবসায়ী আলম ২০০৩ সালের ৬ ডিসেম্বর কাটাখালী বাসস্ট্যান্ডে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে অপহৃত হন। এখন পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি। ওই অপহরণের ঘটনায় আলমের বাবা সাদেক ঢালী বাদী হয়ে ফকিরহাট থানায় মামলা করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমআই/১৫৪০ ঘ.