২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে কৃষক দল নেতার বাসা থেকে অস্ত্র ও গুলি উদ্ধার

সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা কৃষক দল সভাপতি আবদুর রব হাওলাদারের বাড়ি থেকে দুটি পাইপগান ও বন্দুকের চার রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2007, 07:59 AM

Updated : 26 Aug 2022, 08:44 PM

পটুয়াখালী, অক্টোবর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা কৃষক দল সভাপতি আবদুর রব হাওলাদারের বাড়ি থেকে দুটি পাইপগান ও বন্দুকের চার রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব। শুক্রবার ভোররাতে অভিযান চালিয়ে ওই অস্ত্র ও গুলি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন র‌্যাব-৮ এর কর্মকর্তা ক্যাপ্টেন হাবিব। তিনি জানান, অস্ত্র ও গুলি পটুয়াখালী সদর থানায় জমা দেয়া হয়েছে এবং এ ঘটনায় র‌্যাব বাদি হয়ে একটি সাধারণ ডায়েরি করেছে। অভিযানের সময় আবদুর রব বাড়িতে ছিলেন না। জরুরি অবস্থা জারির পর থেকেই তিনি পালিয়ে রয়েছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৫৯ ঘ.