২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনুমোদন পাওয়া শ্রমিকদের মালয়েশিয়া যেতে বাধা নেই

মালয়েশিয়া সরকার বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করায় ক্ষোভ প্রকাশ করেছে সেদেশের চাকরিদাতারাই। বাংলাদেশের পক্ষ থেকেও এ ঘটনায় হতাশা প্রকাশ করা হয়েছে। তবে পররাষ্ট্র সচিব বৃহস্পতিবার বলেছেন, মালয়েশিয়া সরকারের এই সিদ্ধান্ত সাময়িক। কুয়ালালামপুরে পৌঁছানোর পর চাকরিদাতা ও স্থানীয় এজেন্টরা নিতে না আসায় গত মঙ্গলবার কয়েকশ বাংলাদেশি শ্রমিক কুয়ালালামপুর বিমানবন্দরে আটকা পড়ে। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2007, 12:57 PM

Updated : 26 Aug 2022, 08:44 PM

কুয়ালালামপুর, ০৪ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মালয়েশিয়া সরকার বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করায় ক্ষোভ প্রকাশ করেছে সেদেশের চাকরিদাতারাই। বাংলাদেশের পক্ষ থেকেও এ ঘটনায় হতাশা প্রকাশ করা হয়েছে। তবে পররাষ্ট্র সচিব বৃহস্পতিবার বলেছেন, মালয়েশিয়া সরকারের এই সিদ্ধান্ত সাময়িক। কুয়ালালামপুরে পৌঁছানোর পর চাকরিদাতা ও স্থানীয় এজেন্টরা নিতে না আসায় গত মঙ্গলবার কয়েকশ বাংলাদেশি শ্রমিক কুয়ালালামপুর বিমানবন্দরে আটকা পড়ে। ওই ঘটনার পর দেশটির সরকার আকস্মিকভাবে বুধবার এই নিষেধাজ্ঞা আরোপ করে। তবে যে দেড় লাখ বাংলাদেশি শ্রমিক এরইমধ্যে মালয়েশিয়া যাওয়ার অনুমতি পেয়েছে তাদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না। দুদেশের সরকারই এ বিষয়টি নিশ্চিত করেছে। (বিস্তারিত) নিষেধাজ্ঞার ঘোষণা মালয়েশীয় সংবাদপত্র স্টার লিখেছে, বুধবার দেশটির মন্ত্রিপরিষদের সাপ্তাহিক বৈঠকে বাংলাদেশ থেকে শ্রমিক আমদানি বন্ধের সিদ্ধান্ত হয়। বৈঠকের পর মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি রাজি শেখ আহমেদ এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেন। সাংবাদিকদের তিনি বলেন, "চাকরিদাতা ও স্থানীয় এজেন্টরা তাদের দায়িত্ব ঠিকমতো পালন না করায় বাংলাদেশ থেকে আসা শ্রমিকদের নিয়ে আমাদের নানা ধরনের সমস্যায় পড়তে হচ্ছে। বাংলাদেশি শ্রমিকরা সপ্তাহের শেষ দিনে অথবা ছুটির দিনে কুয়ালালামপুরে পৌঁছালে এজেন্ট বা চাকরিদাতারা তাদের নিতে এয়ারপোর্টে যায় না। তারা ধরে নেয় যে বিমানবন্দরে থাকলে ওই শ্রমিকরা সরকারের হেফাজতে নিরাপদেই থাকবে।" তিনি আরো বলেন, "যেহেতু বাংলাদেশি শ্রমিকদের নিয়ে আমাদের অনেক ঝামেলা পোহাতে হচ্ছে, সেহেতু আমরা ওই দেশ থেকে শ্রমিক আমদানি আবার বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।" তবে তিনি জানান, যেসব বাংলাদেশি শ্রমিককে এরই মধ্যে অনুমোদন দেওয়া হয়েছে, তাদের মালয়েশিয়া যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা থাকবে না। স্টার আরও লিখেছে, মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ বিদেশি শ্রমিকদের ব্যাপারে একটি নতুন নিয়ম চালু করার পর বাংলাদেশি কর্মীদের নিয়ে সমস্যা আরও প্রকট হয়েছে। এই নিয়ম অনুযায়ী, এজেন্ট বা চাকরিদাতা প্রতিষ্ঠান তাদের আমদানি করা শ্রমিকদের ২৪ ঘণ্টার মধ্যে বিমানবন্দর থেকে নিয়ে না গেলে ওই শ্রমিকদের ইমিগ্রেশন ডিপোতে নিয়ে যাওয়া হয়। সেখানে ৭২ ঘণ্টা পর্যন্ত রাখা হয় তাদের। আর সরকার সাময়িকভাবে এসব শ্রমিকের দায়িত্ব নেওয়ায় স্থানীয় এজেন্টরা তাদের বিমানবন্দর বা ইমিগ্রেশন ডিপো থেকে সরিয়ে নিতে গড়িমসি করে। বুধবার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে একসঙ্গে কয়েকশ বাংলাদেশি শ্রমিক আটকা পড়লে সমস্যা প্রকট আকার ধারণ করে। বাংলাদেশ সরকারের বক্তব্য বাংলাদেশ সরকার মালয়েশিয়ার এই নিষেধাজ্ঞার ব্যাপারে হতাশা প্রকাশের পাশাপাশি বলেছে, এই সিদ্ধান্ত সাময়িক। পররাষ্ট্রসচিব মো. তওহিদ হোসাইন বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, "মালয়েশিয়া সরকার আমাদের জানিয়েছে, এই নিষেধাজ্ঞা সাময়িক। তাই আমরা আশা করতে পারি, সেদেশে জনশক্তি রপ্তানি শিগগিরই আবার শুরু হবে।" স