২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবৈধ বিদেশি মুদ্রা রাখায় হারিছ চৌধুরীর ৩ বছর জেল

অবৈধভাবে বিদেশি মুদ্রা রাখার অপরাধে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব মো. হারিছ চৌধুরীকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। বিগত বিএনপি সরকারের অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিত হারিছ চৌধুরীকে আদালত ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৬ (ছয়) মাসের কারাদণ্ড দিয়েছে। বৃহস্পতিবার দুপুরে পলাতক হারিছ চৌধুরীর বিরুদ্ধে এ রায় ঘোষণা করেন ঢাকার মহানগরীর ৯ নম্বর বিশেষ ট্রাইবুনালের বিচারক সৈয়দ জাহেদ মনসুর। হারিছ চৌধুরীর বিরুদ্ধে এটি দ্বিতীয় দন্ডাদেশ। এর আগে গত ২১ মে বেধে দেওয়া সময়ের মধ্যে সম্পত্তির হিসাব না দেওয়ায় দুর্নীতি দমন কমিশনের দায়ের করা একটি মামলায় তার তিন বছরের কারাদণ্ড হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2007, 07:29 AM

Updated : 26 Aug 2022, 08:44 PM

ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- অবৈধভাবে বিদেশি মুদ্রা রাখার অপরাধে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব মো. হারিছ চৌধুরীকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। বিগত বিএনপি সরকারের অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিত হারিছ চৌধুরীকে আদালত ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৬ (ছয়) মাসের কারাদণ্ড দিয়েছে। বৃহস্পতিবার দুপুরে পলাতক হারিছ চৌধুরীর বিরুদ্ধে এ রায় ঘোষণা করেন ঢাকার মহানগরীর ৯ নম্বর বিশেষ ট্রাইবুনালের বিচারক সৈয়দ জাহেদ মনসুর। হারিছ চৌধুরীর বিরুদ্ধে এটি দ্বিতীয় দন্ডাদেশ। এর আগে গত ২১ মে বেধে দেওয়া সময়ের মধ্যে সম্পত্তির হিসাব না দেওয়ায় দুর্নীতি দমন কমিশনের দায়ের করা একটি মামলায় তার তিন বছরের কারাদণ্ড হয়। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে আরও কয়েকটি মামলা বিচারাধীন রয়েছে। চলতি বছরের ৪ ফেব্র"য়ারি যৌথবাহিনী হারিছ চৌধুরীর গুলশানের বাড়ি তল্লাশি করে শোবার ঘর থেকে বৈধ কাগজপত্রহীন ২ হাজার ৬শ ২০ মার্কিন ডলার, ৮শ ৬৫ ব্রিটিশ পাউন্ড, ৬ হাজার সিংগাপুরী ডলার এবং ঘড়ি ও পাসপোর্টসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করে। উপ-পরিদর্শক বাবুল হোসেন গুলশান থানায় চলতি বছরের ৯ এপ্রিল ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫/বি ধারায় হারিছ চৌধুরীকে আসামি করে মামলা করেন। ২৪ জুন এ মামলায় তাকে আসামী করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। ৬ আগস্ট তার বিরুদ্ধে অভিযোগ গঠন শেষে বিচার শুরু হয় তার অনুপস্থিতিতেই। বিচারকালে রাষ্ট্র পক্ষে ১৮ জনের মধ্যে ১৬ জনের সাক্ষ্য নেয়া হয়। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন মহানগর অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ কবির হোসাইন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এসকে/১৩২১ঘ.