ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - সাবমেরিন কেবলের সঙ্গে সংযুক্ত বিটিটিবির ফাইবার অপটিক লাইনটি বুধবার রাত ১০ টার দিকে বিচ্ছিন্ন হয়ে গেলে পুরো দেশের ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে।
বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ড (বিটিটিবি) বলছে, দুষ্কৃতকারীরা কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের একটি সেতুর ওপর ফাইবার অপটিক লাইনের সুরক্ষার জন্য দেওয়া কংক্রিটের আস্তরণ ভেঙে ফেললে এই বিপর্যয় ঘটে।
বিটিটিবির একজন উর্ধ্বতন কর্মকর্তা বুধবার রাতে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "সেতুর ওপর দিয়ে যাওয়া ফাইবার অপটিক কেবলের সুরক্ষার জন্য গ্যালভানাইজড লোহার একটি পাইপ রয়েছে। পাইপের ওপরে রয়েছে কংক্রিটের আস্তরণ। আমরা ধারণা করছি, দু
bdnews24