২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আকস্মিক বন্যায় প্লাবিত যশোরের ৫০ গ্রাম

আকস্মিক বন্যায় প্লাবিত হয়েছে শার্শা উপজেলার বেনাপোল সীমান্তের তিনটি ইউনিয়নের অন্তত ৫০টি গ্রাম। কোদলা ও ইছামতী নদী দিয়ে ভারত থেকে প্রবল বেগে পানি আসায় তলিয়ে গেছে প্রায় ৫ হাজার একর ফসলি জমি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2007, 11:38 AM

Updated : 26 Aug 2022, 08:43 PM

যশোর, অক্টোবর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আকস্মিক বন্যায় প্লাবিত হয়েছে শার্শা উপজেলার বেনাপোল সীমান্তের তিনটি ইউনিয়নের অন্তত ৫০টি গ্রাম। কোদলা ও ইছামতী নদী দিয়ে ভারত থেকে প্রবল বেগে পানি আসায় তলিয়ে গেছে প্রায় ৫ হাজার একর ফসলি জমি। শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা বশির আহমেদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ভারতের বন্যার পানি সীমান্তবর্তী কোদলা ও ইছামতী নদী দিয়ে বাংলাদেশে ঢুকে পড়েছে। তবে পরিস্থিতি এখনো মারাত্মক রূপ নেয়নি। প্লাবিত এলাকার পরিস্থিতি সার্বক্ষণিক নজরে রাখা হচ্ছে। তিনি জানান, তিনটি ইউনিয়নের প্রায় ৩ হাজার একর জমির ফসল সম্পূর্ণ এবং ২ হাজার একর জমির ফসল আংশিক তলিয়ে গেছে। গোগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুল ইসলাম বলেন, "আমার এলাকার গোপালপুর, ইছাপুর, গোগাবিলপাড়া, হরিণাচন্দ্রপুর, আমলাসহ ১০টি গ্রামের নিম্নাঞ্চল ওপার থেকে ধেয়ে আসা বন্যার পানিতে তলিয়ে গেছে।" তিনি জানান, পাশ্ববর্তী কায়বা ও বাহাদুরপুর ইউনিয়নের প্রায় ৪০টি গ্রাম প্লাবিত হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমআই/১৭৩৯ ঘ.