২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

মধুখালী উপজেলার মাঝকান্দি মোড়ে এক সড়ক দুর্ঘটনায় একজন কলেজ ছাত্র নিহত হয়েছে। একই ঘটনায় চার পথযাত্রী আহত হয়।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2007, 07:09 PM

Updated : 26 Apr 2022, 01:59 PM

সোমবার দুপুর ২ টায় ঢাকা-- খুলনা মহাসড়কের মাঝকান্দি মোড়ে খুলনাগামী ঈগল পরিবহনের (মেট্রো-ব-১১-০৬২২) যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় ঘটনাস্থলেই ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের ছাত্র রিপন(২০) মারা যায় এবং চার বাসযাত্রী আহত হয়। আহতরা হলেন যশোরের নিবিড় (১২), খোরশেদ (৩৫), সরোয়ার (৪৩) এবং ঝিনাইদহের মনোয়ারা (৪৫)। তাদের ফরিদপুর  মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে মধুখালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। দুর্ঘটনার পর বাসের চালক পলাতক রয়েছে।