ইউপি চেয়ারম্যানসহ ১৯ জনকে গ্রেপ্তার করেছে র্যাব, ছয়টি গাড়ি আটক
র্যাপিড একশন ব্যাটেলিয়ন (র্যাব) সদস্যরা রাজধানী ও পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ জেলা থেকে বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে শনিবার একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সন্দেহভাজনএকজন সন্ত্রাসীসহ মোট ১৯ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ছয়টি ককটেল, একটি জাপানে তৈরী রিভলভার, গুলি ও ১১০০ লিটার চোরাই জ্বালানী তেল উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে একটি পাজেরো জীপসহ ছয়টি প্রাইভেট কার।
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মোতালিব ওরফে কসাই মোতালিব ও সন্দেহভাজন সন্ত্রাসী সিরাজুল ইসলামসহ চার জনকে ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করে র্যাব-১১ সদস্যরা।
অপরদিকে চোরাই পথে জ্বালানী তেল কেনা-বেচার অভিযোগে ছয় গাড়িচালকসহ ১৪ জনকে ঢাকার
বারিধারা এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব-১ সদস্যরা।
র্যাব-১১ এর ক্যাপটেন মোহাম্মদ রাব্বানী নফহবংি২৪.পড়স কে বলেন, “নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার সাওগাত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোতালিব একজন ভূমিদস্যূ ও সন্ত্রাসীদের আশ্রয়দাতা। এছাড়াও তার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। তাকে গ্রেপ্তারের সময় তার দুই জন সহযোগীকেও গ্রেপ্তার করা হয়েছে।”
তিনি বলেন, “অপর এক অভিযানে গ্রেপ্তার করা হয়েছে ২০০৪ সালের আগস্ট মাসে ফতুল্লায় র্যাবের ক্রসফায়ারে নিহত রকমতের দেহরক্ষী ও অস্ত্রবাহক তালিকাভুক্ত সন্ত্রাসী সিরাজকে। সিরাজ তিনটি হত্যা ও একটি অপহরনসহ বহু মামলার আসামী।”
তিনি আরও জানান, সন্ধ্যায় তারা ঢাকার ডেমরা এলাকা থেকে ছয়টি ককটেল, একটি জাপানী রিভলভার ও গুলিসহ উঠতি সন্ত্রাসী জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছেন।
অপরদিকে, র্যাব-১ ক্যাপটেন মোহাম্মদ মামুন নফহবংি২৪.পড়স কে বলেন, বারিধারার ৭, ৮ ও ৯ নম্বর সেকশনে পৃথক তিনটি অভিযানে ছয় জন ড্রাইভারসহ মোট ১৪ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তারা গাড়ি থেকে তেল চুরি করে বিক্রি করে।”
