২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ২টি হাত বোমার বিস্ফোরণ

বরিশাল নগরীর প্রাণকেন্দ্র শ্রীনাথ চ্যাটার্জী লেনে রোববার রাত পৌনে ৮টার দিকে পরপর দুটি হাতবোমার বিস্ফোরন ঘটেছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2007, 10:04 PM

Updated : 26 Apr 2022, 01:58 PM

কোতয়ালী থানার এস মোশাররফ হোসেন জানিয়েছেন, রোববার রাত আনুমানিক সাড়ে ৭টার পরে মহানগর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সমর দাসের শ্রীনাথ চ্যাটার্জী লেনের বাসার সামনে দুস্কৃতকারীরা পর পর দুটি হাত বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

কোতয়ালী পুলিশ ধারণা করছে, প্রতিপক্ষকে ফাঁসাতে অথবা আতংক সৃষ্টি করার জন্যই দুস্কৃতকারীরা পরিকল্পিতভাবে এই বিস্ফোরন ঘটিয়েছে।