২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাইকগাছায় যৌথবাহিনীর হেফাজতে একজনের মৃত্যু

পাইকগাছা উপজেলার কপিলমুনি বাজার থেকে যৌথ বাহিনীর হাতে আটক চরমপন্থী ও হত্যাসহ একাধিক মামলার আসামী শফিউল আলম আমান (৩৫) বুধবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2007, 08:21 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মনিরুজ্জামান জানান, বুধবার রাত পৌনে ৮ টার দিকে কপিলমুনি বাজার থেকে সেনা সদস্যরা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোমিন উদ্দিনের ছেলে ও পাইকগাছা থানার তালিকাভুক্ত সন্ত্রাসী শেখ শফিউল আলম আমানকে তিন সহযোগীসহ আটক করে।

পরে তাদেরকে পাইকগাছা থানায় হস্তান্তর করা হয়। এ সময়ে আমান ও তার এক সহযোগী গফুর অসুস্থ হয়ে পড়লে পুলিশ তাদের হাসপাতালে ভর্তি করে। সেখানে রাত সাড়ে ১১টায় আমানের মৃত্যু হয়।

পুলিশ জানায়, আমান নিউ বিপ¬বী কমিউনিস্ট পার্টির সক্রিয় সদস্য ছিলেন। তার বিরুদ্ধে থানায় দুটি মামলা আছে। এ ব্যাপারে পাইকগাছা থানায় অপমৃত্যু মামলা হয়েছে।