২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় চরমপন্থী নেতাকে গুলি করে হত্যা

দৌলতপুরে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি এমএল জনযুদ্ধের আঞ্চলিক নেতা সাইদুল ইসলামকে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষ চরমপন্থি গ্র“প।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2007, 01:31 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

বুধবার রাত সাড়ে ১০টার দিকে দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের ঈদগাহ বাজারের পাশে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চরমপন্থি নেতা সাইদুল রাতে ঈদগাহ বাজারে বসে সিডিতে সিনেমা দেখছিলেন। এসময় তিনটি মোটর সাইকেলে করে একদল সশস্ত্র চরমপন্থি দল এসে ৩/৪ টি বোমার বিস্ফোরণ ঘটিয়ে তাকে ধরে নিয়ে যায়। বাজারের পাশে নিয়ে তার মাথায় গুলি করে মৃত্যু নিশ্চিত হবার পর চরমপন্থিরা পালিয়ে যায়। খবর পেয়ে রাতেই সেখান থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

চরমপন্থি সংগঠন জনৈক শিমুল বিশ্বাস নিজেকে গণমুক্তিফৌজের কেন্দ্রীয় সম্পাদক পরিচয় দিয়ে সাংবাদিকদের কাছে মোবাইলে ফোন করে এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন।

পুলিশ সুপার ময়নুল ইসলাম জানান, নিহত সাইদুল বিশেষ ক্ষমার আওতায় ১৯৯৯ সালে অস্ত্র জমা দিয়ে কুষ্টিয়া স্টেডিয়ামে আত্মসমর্পন করেছিলেন। পরে ছাড়া পেয়ে কিছুদিন স্বাভাবিক জীবনযাপনের পর আবার চরমপন্থি দলে ফিরে যান তিনি।