শ্রীমঙ্গলের তাপমাত্রা কমছেই
শ্রীমঙ্গলের তাপমাত্রায় ব্যারোমিটারের পারদ ক্রমশই নিচে নামছে। বুধবার শ্রীমঙ্গলের তাপমাত্রা ছিল ৪ ডিগ্রি সেলসিয়াস, যা গত এক যুগের মধ্যে সর্বনিু।
সোমবার ও মঙ্গলবারও এখানে সর্বনিু তাপমাত্রা যথাক্রমে ৪ দশমিক ৬ এবং ৪ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়। প্রচণ্ড শীতে জনজীবন একেবারেই বিপর্যস্ত হয়ে পড়েছে।
শ্রীমঙ্গল প্রতিনিধি জানিয়েছেন, দিনভর অপেক্ষা করেও সূর্যের দেখা মেলেনি। শীতে আর ঠাণ্ডা বাতাসে কাবু হয়ে পড়েছে এখানকার লোকজন। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা অসুস্থ হয়ে পড়তে শুরু করেছে। প্রয়োজনীয় শীতবস্ত্রের অভাবে দরিদ্রদের অবস্থা আরও করুণ।
এদিকে দেশের উপর দিয়ে বয়ে যাওয়া আরও একটি ‘তীব্র’ শৈত্যপ্রবাহই এর কারণ বলে মনে করছেন আবহাওয়াবিদেরা। একই সঙ্গে রাজশাহী বিভাগসহ দেশের উত্তরাঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে ‘মাঝারি’ ধরনের শৈত্যপ্রবাহ।
এছ াড়া আগামী ২২ জানুয়ারি দেশের ওপর দিয়ে আরেকটি শৈত্যপ্রবাহ বয়ে যাবে বলে ধারণা করছেন আবহাওয়াবিদরা।
রাজশাহী বিভাগ, যশোর, টাঙ্গাইল, সিলেট ও শ্রীমঙ্গলের ওপর দিয়ে বয়ে যাওয়া এই শৈত্যপ্রবাহ গত রোববার দিবাগত রাত থেকে শুরু হয়েছে। ধীরে ধীরে মাঝারি থেকে তীব্র আকার ধারণ করা এই শৈত্যপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া দপ্তরের হিসাব অনুযায়ী বুধবার ঢাকার তাপমাত্রা মঙ্গলবারের ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস থেকে একটু বেড়ে হয় ১১ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ ২৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদ এস এম মাহমুদুল হক নফহবংি২৪.পড়স কে জানান, ১৯৯৫ সালের ৪ জানুয়ারিতে সর্বনিু তাপমাত্রা রেকর্ড করা হয়েছিলো ৪ ডিগ্রি সেলসিয়াস। এক যুগ পর শ্রীমঙ্গলে আবার তাপমাত্রা ৪ ডিগ্রীতে নেমে এসেছে।
মাহমুদুল হক আরও জানান, শ্রীমঙ্গলসহ দেশের উত্তরাঞ্চলে আগামি ২৪ ঘন্টা ঘন কুয়াশা ও ঠাণ্ডা বাতাসসহ ভারী ধরনের শীত অনুভূত হবে। তবে ২৪ ঘন্টা পরে তাপমাত্রার উন্নতি না হলে আরেকটি শৈত্যপ্রবাহের সঙ্গে এটি মিলিত হয়ে ‘অতি তীব্র’ আকার নিতে পারে।
এ ছাড়া উত্তর পশ্চিমাঞ্চলে মাঝারি কুয়াশা ও ঠাণ্ডাসহ তাপমাত্রা কমতে পারে। এসব এলাকায় মধ্যরাত থেকে ভোর পর্যন্ত ঘন কুয়াশা থাকবে বলে জানান তিনি।
তবে ঢাকাসহ দেশের দক্ষিণাঞ্চলে শুষ্ক আবহাওয়াসহ তাপমাত্রা মোটামুটি অপরিবর্তিত থাকবে বলে তিনি জানালেন।
