২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেয়ার বাজারে ফোন কম্পানিগুলোকে আনার চেষ্টা করছে সরকার

শেয়ার বাজারে মোবাইল ফোন কম্পানিগুলোকে অর্ন্তভুক্ত করতে চেষ্টা চালাচ্ছে তত্ত্বাবধায়ক সরকার। এছাড়া বাজার নিয়ন্ত্রণের সঙ্গে জড়িত চক্রকে খুঁজে বের করে শাস্তি দেওয়ারও প্রতিশ্র“তি দিয়েছেন উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2007, 04:37 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

বুধবার দুপুরে অর্থ মন্ত্রনালয়ে অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম সাংবাদিকদের বলেন, “বাণিজ্য মন্ত্রণালয় অবৈধভাবে বাজারদর নিয়ন্ত্রণকারী চক্রকে খুঁজে বের করার চেষ্টা করবে। ইতিমধ্যে এ ব্যাপারে বাণিজ্য মন্ত্রনালয়কে প্রয়োজনীয় নির্দেশও দেওয়া হয়েছে।”

তিনি বলেন, “চক্রগুলো অনানুষ্ঠানিকভাবে কাজ করে। ফলে তাদের ধরাও যেমন কঠিন তেমনি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়াও কষ্টকর।”

বাজারদর নিয়ন্ত্রনের বিষয়ে অর্থ উপদেষ্টা বলেন, “চাহিদার ওপর বাণিজ্য মন্ত্রনালয়ের কোন নিয়ন্ত্রন নেই। আমাদের মূল লক্ষ্য হবে সরবরাহ বৃদ্ধি করা।” চাহিদার তুলনায় সরবরাহ বৃদ্ধি পেলেই মূল্য সহনশীল হবে বলে মনে করেন তিনি।

শেয়ার বাজার প্রসঙ্গে এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, “উন্মুক্ত বাজার অর্থনীতিতে যেকোনো দেশের উন্নয়নে মূলধনী বাজার গুরুত্বপূর্ন ভূমিকা রাখে।” অনেক দেরীতে হলেও ২০০২ সাল থেকে এই খাতে ইতিবাচক প্রভাব লক্ষ্য করা যাচ্ছে এবং এই ইতিবাচক ধারাকে ধরে রাখা এবং সংহত রাখার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সম্প্রতি শেয়ার বাজারের উর্দ্ধগতি কৃত্রিম কিনা জানতে চাইলে এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, এটা কৃত্রিম নয়, স্বাভাবিক। কারণ বাজারে বৈচিত্র এসেছে।