জরুরি অবস্থা জারিতে গাজীপুর চেম্বারের স্বস্তি
দেশের সংঘাতময় পরিস্থিতিতে জরুরি অবস্থা জারি করায় গাজীপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি স্বস্তি প্রকাশ করেছে। মঙ্গলবার দুপুরে গাজীপুর শহরের শিববাড়ি এলাকায় চেম্বারের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে নেতৃবৃন্দ জরুরি অবস্থা ঘোষণার জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান।
গাজীপুর চেম্বারের সভাপতি গোলাম দস্তগীর গাজীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পরিচালক রমিজ উদ্দিন ফকির, মো. নুরুজ্জামান ও হাবিবুর রহমান।
সভায় নেতৃবৃন্দ দেশের সব নৌ ও স্থল বন্দর নিরবিচ্ছিন্নভাবে ২৪ ঘন্টা চালু রাখার এবং যত তাড়াতাড়ি সম্ভব সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার সুপারিশ করেন।
