২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে জেএসএস কর্মীকে অপহরণের পর হত্যা

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সদস্য রিংকু মনি চাকমা (৩০) কে মঙ্গলবার ভোরে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত সন্ত্রাসীরা। দিঘীনালা উপজেলার মনের মানুষ নামের এলাকায় এ ঘটনা ঘটে।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2007, 07:35 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

পুলিশ জানায়, সকালে তিনি ঘর থেকে বের হলে ৫/৭ জনের একদল উপজাতীয় সন্ত্রাসী তাকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায়। সন্ত্রাসীরা খুব কাছ থেকে তার মাথায় গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তিনি মারা যান।

পুলিশ সকালে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে।

পুলিশ এই হত্যাকাণ্ডের কারণ তদন্ত করে দেখছে। তিনি দিঘীনালা হাচিনসনপুর গ্রামের স্নেহকুমার চাকমার ছেলে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এদিকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির জেলা নেতৃবৃন্দ জেএসএস কর্মী হত্যার ঘটনায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) কে দায়ী করেছে। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির জেলা সভাপতি রসময় চাকমা অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে।

এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে তিনজনকে আসামী করে দিঘীনালা থানায় মামলা দায়ের করেছেন।