রাজশাহীতে ৯ হেরোইন ব্যবসায়ী গ্রেপ্তার
গোদাগাড়ী উপজেলার চর-- আষাড়িয়াদহ থেকে নয় হেরোইন ব্যবসায়ীকে সোমবার গভীর রাতে গ্রেপ্তার করেছে পুলিশ।
গোদাগাড়ী থানা পুলিশ অভিযান চালিয়ে ভারতীয় সীমান্তবর্তী গ্রাম চর-- আষাড়িয়াদহ থেকে আটক করে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে।
গ্রেপ্তারকৃত হেরোইন ব্যবসায়ীরা হলেন আলমগীর হোসেন, সেতাবুর রহমান, হাসমত আলী, ইউসুফ আলী, মো. জাকারিয়া, মাইনুদ্দিন, আজেল হোসেন, বাবুল শেখ এবং আবদুল মালেক।
গোদাগাড়ী থানার ওসি আলতাফ হোসেন জানান, আটককৃত সবাই হেরোইন ব্যবসার সঙ্গে জড়িত। হেরোইন ব্যবসায়ীদের গ্রেপ্তার করতে গোদাগাড়ী থানা পুলিশ বিশেষ অভিযান অব্যাহত রাখবে।
পুলিশ নয় হেরোইন ব্যবসায়ীর বিরুদ্ধে গোদাগাড়ী থানায় একটি মামলা করেছে।
