২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্রুত নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়েছে কানাডা

বাংলাদেশে অবিলম্বে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের উপায় খুঁজে বের করতে তত্ত্বাবধায়ক সরকার ও প্রধান রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছে কানাডা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2007, 10:06 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

কানাডার পররাষ্ট্রমন্ত্রী পিটার ম্যাককে এক বিবৃতিতে বলেছেন, “বাংলাদেশের বর্তমান রাজনৈতিক গতিপ্রবাহে কানাডা গভীর উদ্বিগ্ন। এর ফলে অনাকাক্সিক্ষত রাজনৈতিক সংঘাত সৃষ্টি ও দেশজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে।” ঢাকায় কানাডিয়ান দূতাবাস সোমবার বিবৃতিটি প্রকাশ করে।

পিটার ম্যাককে বলেন, “নাগরিক স্বাধীনতার মূল অধিকারগুলো স্থগিত করা ও সেনা মোতায়েনের কারণেও আমরা উদ্বিগ্ন। দ্রুত একটি নির্বাচনের তারিখ ঠিক করতে আমরা সবার প্রতি আহ্বান জানাই।”

যত দ্রুত সম্ভব অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের উপায় খুঁজে বার করতে তত্ত্বাবধায়ক সরকার ও প্রধান রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে কানাডার পররাষ্ট্রমন্ত্রী বলেন, “কঠোর সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্র অর্জিত হয়েছে। কানাডা বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে সমর্থনের পাশাপাশি এ দেশের অগ্রযাত্রায় সক্রিয়ভাবে যুক্ত রয়েছে। বর্তমান সমস্যার একটি গ্রহণযোগ্য সমাধানের জন্য আমরা দেশটির নেতাদের দিকে তাকিয়ে আছি।”