২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোমবারও বিদ্যুৎ বিভাগে দাপ্তরিক কাজ করেছেন আনহ আখতার হোসেন

বিদ্যুৎ বিভাগের সচিব পদে নিয়োগ বাতিল করার পরও সোমবার দাপ্তরিক কাজ করেছেন আ ন হ আখতার হোসেন। পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী পদে যোগ দেননি তিনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2007, 01:10 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

বিষয়টি জানতে চাইলে আখতার নফহবংি২৪.পড়স কে বলেন, “ মন্ত্রণালয়ে কোন অতিরিক্ত সচিব না থাকায় আমি আজকে যুগ্ম সচিবের কাছে দায়িত্ব হস্তান্তর করেছি।”

নতুনভাবে কে মন্ত্রণালয়ের দায়িত্ব নিচ্ছেন সে ব্যাপারে অজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, “এটা মন্ত্রণালয়ের ব্যাপার।”

তিনি আরও জানান,মন্ত্রণালয় থেকে পাঠানো চিঠিতে তাকে পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে যোগদানের জন্য বলা হলেও তিনি সচিব হওয়ার আগে পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। এখন তিনি পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী হিসেবে যোগ দেবেন।

বিদ্যুত বিভাগের সচিব হিসেবে রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটায় নিয়োজিত আনহ আখতার হোসেনের নিয়োগ বাতিল করে  রোববার তাকে তার আগের কাজের জায়গা পানি উন্নয়ন বোর্ডে ফেরত পাঠানো হয়।

সংস্থাপন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

বিএনপি--জামায়াত জোট সরকারের আমলে মাত্র দুই বছরের মধ্যে তিনবার পদোন্নতি পেয়ে পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী থেকে বিদ্যুৎ সচিব পদে নিয়োগ পেয়েছিলেন আ ন হ আখতার হোসেন।

বিএনপি-জামায়াত জোট সরকার থেকে পদত্যাগী বিদ্যুৎ প্রতিমন্ত্রী আনোয়ারুল কবীর তালুকদার খোলাখুলিই বলেছেন, আ ন হ আখতার হোসেনের দুর্নীতি ও অসততার কথা।

২৯ অক্টোবর ইয়াজউদ্দিন আহম্মেদের তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেওয়ার পর বিদ্যুৎ সচিব পদ থেকে সরিয়ে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে বদলি করেও ২৪ ঘন্টার মধ্যেই তাকে আবার বিদ্যুৎ সচিব পদে ফিরিয়ে আনা হয়।

রোববারের আদেশে  আ ন হ আখতার হোসেনকে পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী অথবা সম পর্যায়ের পদে নিয়োগের জন্য তার চাকুরি পানি সম্পদ মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।