জয়পুরহাট সীমান্তে বিডিআর--বিএসএফ গোলাগুলি
বিডিআর ও বিএসএফ এর মধ্যে শনিবার রাত ১২টা থেকে রোববার ভোর পর্যন্ত কয়েক দফা গোলাগুলি হয়েছে সীমান্তবর্তী করিয়া, ভুটিয়া পাড়া ও পাগলা দেওয়ান এলাকায় ।
বিডিআরের সহ অধিনায়ক মেজর গোলাম শাকির বলেছেন, বিনা উস্কানিতে বিএসএফ সদস্যরা শনিবার রাত ১২টা থেকে কয়েক দফায় ৫০/৬০ রাউন্ড গুলি চালায়। জবাবে বিডিআর ১ শ’ ৫৮ রাউন্ড গুলি চালায়।
এতে কেউ হতাহত হয়নি।
সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। বিডিআর টহল জোরদার করা হয়েছে ।
পাগলা দেওয়ান সীমান্তে রোববার উভয় পক্ষের মধ্যে কোম্পানি পর্যায়ে পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে বলে বিডিআর সূত্রে জানানো হয়।
