ঢাকায় ওয়ার্ড কমিশনার গ্রেপ্তার
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) গোয়েন্দা শাখার সদস্যরা শুক্রবার গভীর রাতে ঢাকা সিটি কর্পোরেশনের ১৬ নম্বর ওয়ার্ড কমিশনার মো. কাইয়ুমকে শ্যামপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে।
পুলিশ বলেছে, কাইয়ুমকে শনিবার ঢাকা সিএমএম আদালতে হাজির করা হয়।
আদালত তাকে একমাসের আটকাদেশ দিয়ে জেল হাজতে পাঠিয়ে দিয়েছে।
