২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার শেয়ার বাজার দারুণ চাঙ্গা

রোববার দিনের মধ্যভাগে দারুণ চাঙ্গা হয়ে ওঠেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। রাজনৈতিক অচলাবস্থা নিরসনে রাষ্ট্রপতির উদ্যোগ এবং তত্ত্বাবধায়ক সরকারের নতুন উপদেষ্টা পরিষদের সদস্যদের নিয়োগ দেওয়ার পর প্রথম কার্যদিবসেই ঢাকা স্টক এক্সচেঞ্জের শেয়ারগুলোর দামের তাৎপর্যপূর্ণ বৃদ্ধি ঘটে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2007, 03:09 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান নির্বাহী সালাউদ্দিন আহমদ খান বলেন, “এটি রাজনৈতিক অচলাবস্থা কেটে যাওয়ায় ফলাফল। বিনিয়োগকারীরা এখন উৎসাহী হবে।”

ভালো মানের ব্যাংক ও বিদ্যুৎখাতের শেয়ারের কথা উল্লেখ করে তিনি বলেন, “বাজারে বর্তমানে ভালো অবস্থা বিরাজ করছে।”

বেলা ১২টা ৩৯ মিনিটে ঢাকা স্টক এক্সচেঞ্জে সাধারণ সূচকের মান বৃহস্পতিবারের তুলনায় বেড়েছে ৬৬ দশমিক ২০ বা শতকরা ৪ দশমিক ১৮ পয়েন্ট।

ডিএসআই সাধারণ মূলসূচক এক হাজার ৩০১ দশমিক ৩৫ থেকে বেড়েছে ৫১দশমিক ৮৯ বা শতকরা তিন দশমিক ৯৮ পয়েন্ট।  

রোববার পর্যন্ত মোট লেনদেনের পরিমান ৬৫ কোটি ৩৪ লাখ ৬০ হাজার টাকা। গত বৃহস্পতিবার এটি ছিল ২৬কোটি ৫৬ লাখ ৮০ হাজার টাকা।  

ডিএসই-তে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে শেয়ারের দাম বেড়ছে ১৫৯টির, কমেছে একটির এবং ৫টির দাম অপরিবর্তিত ছিল।

রোববার দাম বাড়ার দিক থেকে পাওয়ার গ্রীড কোম্পানী অব বাংলাদেশ শীর্ষস্থানে ছিল। এর পরেই ছিল সাউথইস্ট ব্যাংক, প্রাইম ব্যাংক এবং ডেসকো।

পাওয়ার গ্রীড বেলা ১২টা ১৭মিনিট পর্যন্ত মোট লেনদেন করেছে ৮ কোটি ৩১ লাখ ৭০ হাজার টাকা। গত বৃহস্পতিবার শেয়ারটির লেনদেন ২৪৫ দশমিক ৫০ টাকায় হলেও রোববার লেনদেন হয়েছে ২৬৪ টাকায়।

সাউথইস্ট ব্যাংকের শেয়ারের মূল্য ২১ দশমিক ২৫ টাকা বেড়ে হয়েছে ৩৪৯ দশমিক ৫০ টাকা। মোট লেনদেনের পরিমান ছিল ৫ কোটি ৫৭ লাখ ৬০ হাজার টাকা।

প্রাইম ব্যাংকের শেয়ারের মূল্য ৩৩ দশমিক ২৫ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৫৯৩ টাকায় এবং ডেসকোর শেয়ার মূল্য ২০ দশমিক ২৫টাকা বেড়ে হয়েছে ৪২৬ টাকা।

লেনদেনের শীর্ষে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে গ্রামীণ ব্যাংকের গ্রামীণ ওয়ান মিউচুয়াল ফান্ড, এআইএমএস ফার্স্ট এমএফ, যমুনা ব্যাংক, সিটি ব্যাংক এবং ইন্ডাস্ট্রিয়াল প্রোমোশন এণ্ড ডেভলপমেন্ট কোম্পানী।

এছাড়া বেলা ১২টা ১৭মিনিট পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকে ভালো ব্যবসাকারী শেয়ারগুলোর মধ্যে প্রাধান্য বিস্তার করে স্কয়ার ফার্মা, ইসলামী ব্যাংক এবং প্রাইম ব্যাংকের।

স্কয়ার ফার্মার শেয়ার মূল্য ৭১ টাকা বেড়ে দ্াঁড়িয়েছে দুইহাজার ৩০০ টাকায় এবং ইসলামী ব্যাংকের শেয়ার মূল্য ৩৯ টাকা বেড়ে তিনহাজার ৭০০ টাকা হয়েছে।