চোরাই কষ্টিপাথরের মূর্তিসহ সিরাজগঞ্জে ৬ জন গ্রেপ্তার
সিরাজগঞ্জের তাড়াশ থানা পুলিশ শনিবার ভোর রাতে বিএম নগর গ্রামের একটি কৃষকের বাড়ি থেকে কষ্টিপাথরের রাধা-কৃষ্ণের যুগল মূর্তি উদ্ধার করেছে। এ মূর্তির আনুমানিক মূল্য ১০ লাখ টাকা হতে পারে বলে পুলিশ সদস্যরা ধারণা করছেন ।
এঘটনার সঙ্গে জড়িত ক্রেতা-বিক্রেতা ও দালালসহ মোট ৬ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন আবু সালেক, নওগাঁ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেলিম মাহমুদ গোলাম, ফজলুর রহমান, আব্দুস ছোবহান (ক্রেতা), কামাল হোসেন ও সোলায়মান আলী।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন জানান, দীর্ঘদিন থেকেই চলনবিলের প্রত্যন্ত অঞ্চলে একটি চোরাকারবারী চক্র প্রাচীন আমলের বিভিন্ন মূল্যমানের কষ্টিপাথরের মূর্তি বিক্রির জন্য দেশের বিভিন্ন জেলার ব্যবসায়ীদের নিয়ে এসে প্রতারণা করে আসছে।
