২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গেণ্ডারিয়ার নামাপাড়া বস্তিতে পুড়ে গেছে ১০৩টি কাঁচাঘর

রাজধানীর গেণ্ডারিয়ার নামাপাড়া বস্তিতে বৃহষ্পতিবার আগুন লেগে ১০৩টি কাঁচা ঘর পুড়ে গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2007, 11:37 AM

Updated : 26 Apr 2022, 01:56 PM

দমকল বাহিনী আগুন লাগার কারণ বলতে না পারলেও পুলিশকে সন্দেহ করে বস্তি—বাসীরা টহলরত পুলিশদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ভোর সাড়ে চারটার দিকে পুরো বস্তিতে ছড়িয়ে পড়ে। দমকল বাহিনীর ছয়টি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়।

দমকল বাহিনীর ওসি কন্ট্রোল এম এ সালাম জানান, বিভিন্ন মালিকের তৈরি করা ১০৩টি কাঁচা ঘর সম্পূর্ণভাবে পুড়ে গেছে। তবে গুরুতরভাবে কেউ অহত হননি বলে তিনি জানান।

দমকল বাহিনীর কর্মকর্তা অনন্ত চন্দ্র গোপ নফহবংি২৪.পড়স কে জানিয়েছেন, আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১২ লাখ টাকা ও রক্ষা করা গেছে প্রায় ২৫ লাখ টাকা সমমুল্যের ২০০টি কাঁচা ঘর।

এদিকে আগুন নেভানো শেষে সকাল ৮টার দিকে এলাকায় টহলরত পুলিশ ঘটনাস্থলে আসলে বস্তিবাসীরা তাদের লক্ষ্য করে ইট পাটকেল ছুঁড়ে মারে।

এ বিষয়ে সুত্রাপুর থানার সাব ইন্সপেক্টর মো. নাসির উদ্দিন ভুইয়া নফহবংি২৪.পড়স কে জানিয়েছেন, বস্তিবাসীদের ধারণা সন্ত্রাসী ধরার লক্ষ্যে বস্তিতে পুলিশ আগুন ধরিয়ে দিয়েছে। ঘটনাস্থলে আরো পুলিশ পাঠানো হয়েছে জানিয়ে তিনি বলেন,“এখনো কাউকে আটক করা হয়নি।”