হাতিরপুলের দোকানে ৫০ লাখ টাকার পণ্য পুড়ে গেছে
রাজধানীর হাতিরপুল বাজারে জাহাঙ্গীর ভবনের একটি ডিপার্টমেন্টাল স্টোরে বৃহষ্পতিবার এক অগ্নিকাণ্ডে দোকান পুড়ে প্রায় ৫০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
ভবনটির নীচতলায় বুধবার রাত দেড়টার দিকে ম্যালিসা ডিপার্টমেন্টাল ষ্টোরে বৈদ্যুতিক ‘শর্ট সার্কিট’ থেকে আগুনের সূচনা বলে জানিয়েছে দমকল।
মুহূর্তের মধ্যে দোকানটিতে আগুন ছড়িয়ে পড়লে দমকল বাহিনীর চারটি ইউনিট প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়।
দমকলবাহিনী ঘটনাস্থলে এসে পৌছানোর আগেই সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে দাবি করেন দোকানের মালিক মঞ্জুর রহমান ।
মঞ্জুর জানান, “দোকানে থাকা প্রায় ৫০ লাখ টাকার মুদি ও মনোহারী পণ্য পুড়ে গেছে।”
দমকল বাহিনীর অনন্ত চন্দ্র গোপ নফহবংি২৪.পড়স কে জানিয়েছেন, ক্ষতির পরিমাণ প্রায় ৪০ লাখ টাকা ও উদ্ধার করা হয়েছে ৬০ লাখ টাকার পণ্য।
