২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবিধানিক সঙ্কট সৃষ্টির পায়তারা করছে আ. লীগ : মান্নান ভূঁইয়া

বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া বলেছেন, আওয়ামী লীগ নিশ্চিত পরাজয় জেনেই আন্দোলনের নামে বিশৃংঙ্খলা ও সাংবিধানিক সঙ্কট সৃষ্টির পায়তারা করছে। তিনি বুধবার বিকেলে নরসিংদীতে জেলা বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় একথা বলেন।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2007, 10:55 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

নরসিংদী টাউন হল মিলনায়তনে সদর উপজেলার ইউপি চেয়ারম্যান ও   বিএনপি নেতৃবৃন্দসহ বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে নির্বাচনী মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মান্নান ভূঁইয়া আরো বলেন, যে দল দেশের কথা চিন্তা করে না, জনগণের কথা চিন্তা করে না সেটি রাজনৈতিক দল নয়। তাদের পেছনে কেউ থাকা উচিত না। একের পর এক অবরোধ-হরতাল দিয়ে দেশ ধ্বংস করা হচ্ছে। অবরোধ হরতাল জনপ্রিয়তার মাপকাঠি নয়।

জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মেজবাহউদ্দিন ইরানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মিয়া মোহাম্মদ সেলিম এবং  ডা. এফএম ছিদ্দিুকর রহমান। উপস্থিত ছিলেন সাবেক এমপি খারুয়ল কবির খোকন, রোকেয়া আহমেদ লাকী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টারসহ স্থানীয় নেতৃবৃন্দ।