কুমিল্লা ও চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৯
কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার সগুয়ায় এবং দাউদকান্দি থানার পাপিয়া বাসস্ট্যান্ডে বুধবার পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত ও ২২ জন আহত হয়েছে।
এছাড়া চাঁপাইনবাবগঞ্জে এক দুর্ঘটনায় আরও দুজনের মৃত্যু হয়েছে।
এর মধ্যে চৌদ্দগ্রাম উপজেলার সগুয়ায় বুধবার সকালে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে পাঁচজন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। অপর ঘটনায় একই দিন বিকেলে দাউদকান্দি থানার পাপিয়া বাসস্ট্যান্ডে যাত্রীবাহী বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ২ জন নিহত এবং কমপক্ষে ৭ জন আহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রংপুর থেকে চট্টগ্রামগামী সৌখিন পরিবহনের একটি যাত্রীবাহী বাস সকাল সাড়ে আটটার দিকে সগুয়ায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চার ব্যক্তি মারা যান। আহতদের চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করা হলে সকাল পৌনে নয়টার দিকে অপর একজনের মৃত্যু হয়।
এর মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন, বান্দরবান জেলায় কর্মরত বাংলাদেশ রাইফেলস ৩৭ ব্যাটালিয়নের সদস্য আজহার আলী (৪০) এবং চট্টগ্রামের পল্ল¬ী বিদ্যুৎ সমিতির কর্মচারী আকবর আলী। আকবর নীলফামারীর তসলিম উদ্দিনের ছেলে। এ দুর্ঘটনায় অন্য হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে নিহতদের সবার বাড়ি নীলফামারী এবং জলঢাকায় বলে জানা গেছে।
পুলিশ জানায়, ঘনকুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। পুলিশ বাস ও ট্রাক আটক করলেও চালকরা পালিয়ে গেছে।
অন্যদিকে দাউদকান্দি থানার পাপিয়া বাসস্ট্যান্ডে বুধবার বিকেল চারটার দিকে ঢাকাগামী একটি প্রাইভেট কারের সঙ্গে দাউদকান্দিগামী একটি যাত্রীবাহী বাসের মুখোমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন নিহত হয়।
এরা হলেন গোলাম হোসেন (৪৫) এবং তার মেয়ে হাসনা (১৮)। এ ঘটনায় আরও ৭ জন আহত হয়েছেন।
নিহত গোলাম হোসেন ও হাসনা ঢাকার ১২/এ মনিপুরীপাড়ার বাসিন্দা ছিল বলে জানা গেছে।
পুলিশ দুর্ঘটনা কবলিত যান দুটি আটক করলেও চালকরা পালিয়ে গেছে।
এদিকে চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, বুধবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ শহরের কল্যাণপুরে ট্রাকের ধাক্কায় দুই চাচাতো ভাই মারা গেছে।
এরা হলেন কল্যাণপুরের নইমুদ্দিন মন্ডলের ছেলে হেরাল (৪০) ও মুসলিম পাইকারের ছেলে রুহুল (৩০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শহরের কল্যাণপুর এলাকায় সাদেকুল ইসলামের রাইস মিলে কর্মরত শ্রমিক হেলাল ও রুহুল একটি ট্রাক থেকে ধানের বস্তা নামাচ্ছিলেন। বস্তা নামানোর শেষে হঠাৎ করে ওই ট্রাকের হেলপার গাড়ি পিছন দিকে নিতে গেলে ট্রাকের ডালা তাদের মাথায় আঘাত করে ও ধাক্কা লাগে।
গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে সন্ধ্যা ৭টায় তারা মারা যায়। নিহতদের লাশ সদর হাসপাতালের মর্গে রয়েছে।
