সিলেটে এবার অটোরিকশা ছিনতাই
সেনা ও র্যাবের টহল জোরদার থাকার পরও সিলেট নগরীতেই শুধু নয়, গ্রামেও এখন ছিনতাইয়ের ঘটনা ঘটছে।
মঙ্গলবার রাতে সদর উপজেলার জালালপুর ইউনিয়নের আসামপুর গ্রাম থেকে ছিনতাইকারীরা একটি সিএনজি চালিত অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে।
এ সময় ছিনতাইকারীরা চালককে মারধর করে তার মোবাইল সেটও ছিনিয়ে নেয়।
দক্ষিন সুরমা থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত প্রায় সাড়ে ৯টার দিকে আসামপুর গ্রামে তিনজন সশস্ত্র যুবক অটোরিকশাটি (সিলেট-থ১১৬৪০৮) ছিনতাই করে নিয়ে যায়।
এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মাহরুফ মো. শাহনুর বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
