কুয়াশায় বিমান চলাচল ব্যাহত
ঘন কুয়াশার কারণে ঢাকা বিমানবন্দরে মঙ্গলবার সব ফ্লাইটের অবতরণ ও যাত্রা বিলম্বিত হয়।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, নির্ধারিত ১১টি ফ্লাইটের জিয়ায় অবতরণে বিলম্ব ঘটে। একইসঙ্গে বহির্গামী ১৫টি ফ্লাইটও নির্ধরিত সময়ে রওনা দিতে পারেনি।
জিএমজি এয়ারলাইন্সের দু’টি ফ্লাইটসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চারটি ফ্লাইট দেরিতে অবতরণ করে। বিদেশী বিমান সংস্থার মধ্যে কাতার এয়ারওয়েজ, এমিরেটস্, এয়ার ইন্ডিয়াসহ পাঁচটি ফ্লাইটের অবতরণ বিলম্বিত হয়।
বহির্গামী ফ্লাইটগুলোর মধ্যে ছয়টা বিমান ফ্লাইট, তিনটা জিএমজি ফা¬ইট এবং সাতটা বিদেশী ফ্লাইট নির্ধারিত সময়ে যাত্রা করতে পারেনি।
এদিকে মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, চুয়াডাঙ্গা, শ্রীমঙ্গল, টাঙ্গাইল, সাতক্ষীরা, ফরিদপুর ও যশোর জেলায় মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। দেশের সর্বনিু তাপমাত্রা রেকর্ড হয়েছে রাজশাহী ও পাবনার ঈশ্বরদীতে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
