সাভারে অবরোধ পালিত
দেশব্যাপী মহাজোটের ডাকা অবরোধ কর্মসূচীর শেষ দিন মঙ্গলবার বেলা ১১ টার দিকে আওয়ামী লীগ নেতা মুরাদ জং এর নেতৃত্বে থানা বাসস্ট্যান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি ঢাকা-- আরিচা মহাসড়কের বাজার বাসস্ট্যান্ডে পৌঁছালে পুলিশ ব্যারিকেড তাতে বাধা দেয়। এক পর্যায়ে নেতা-- কর্মীরা পুলিশের ব্যারিকেড ভেঙ্গে পার হওয়ার চেষ্টা করলে হাতাহাতির ঘটনা ঘটে। তবে এতে কেউ আহত হয়নি।
পরে কোরাইশী মার্কেটের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মুরাদ জং, আলী হায়দার, মাসুদ চৌধুরী, আ. হামিল, হাজী আ. গনি প্রমুখ।
