ময়মনসিংহে ৬০ ফুট রেল স্লিপার তুলে নিয়েছে অবরোধকারীরা
জেলার শ্যামগঞ্জ এবং গৌরিপুর রেলস্টেশনের মাঝামাঝি জায়গায় ৬০ ফুট রেল স্লিপার তুলে নিয়েছে অবরোধকারীরা।
একারণে মঙ্গলবার সকাল থেকে ভৈরব এবং মোহনগঞ্জগামী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। দুপুর ১টা এ প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধারকারী ‘রিলিফ ট্রেন’ ঘটনাস্থলে পৌঁছায়নি।
