২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘন কুয়াশায় ৫টি ফ্লাইট বিলম্বিত

ঘন কুয়াশার কারণে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে রোববার শেষ রাত থেকে সোমবার সকাল সাড়ে ১০টা পর্যন্তআর্ন্তজাতিক সব ফ্লাইটের অবতরণ বিলম্বিত হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2007, 07:57 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, অতিরিক্ত কুয়াশার কারণে নির্ধারিত ফ্লাইটগুলো জিয়ায় অবতরণ করতে না পেরে কলকাতা ও ব্যাংককসহ নিকটবর্তী গন্তব্যে গিয়ে নামে।

বিমান বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, পাঁচটি নির্ধারিত ফ্লাইট নিকটবর্তী গন্তব্যে ঘুরিয়ে দেওয়া হয়।

রোববার রাত ১টায় অবতরণের কথা থাকলেও ড্রাগন এয়ার সোমবার দুপুর ২টায় অবতরণ করে।

মালয়েশিয়ান এয়ারলাইন্স রোববার রাতের পরিবর্তে সোমবার বেলা ১১টায় অবতরণ করে।

রাত পৌনে ৪ টায় অবতরণের কথা থাকলেও সকাল ১১টায় নামে কুয়েত এয়ারওয়েজ।

এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে ,সোমবার দেশের সর্বনিু তাপমাত্রা রেকর্ড হয়েছে পাবনার ঈশ্বরদীতে ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে কক্সবাজারে ২৫দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।