সারাদেশে পুলিশী অভিযানে গ্রেপ্তার ২৫, আগ্নেয়াস্ত্র উদ্ধার
গত ২৪ ঘন্টায় দেশব্যাপী পুলিশি অভিযানে ২৫ জনকে গ্রেপ্তার এবং আগ্নেয়াস্ত্র, বোমা, গুলি, ককটেল উদ্ধার করা হয়েছে।
সোমবার পুলিশ সদরদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ ব্যাপারে অস্ত্র আইনে পাঁচটি মামলা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি পাইপগান, আটটি বন্দুক, তিনটি পিস্তল ও একটি এলজি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ময়মনসিংহ, চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, খুলনা, ঝালকাঠি জেলা পুলিশ ও র্যাব ঢাকা--৩ এসব অস্ত্র, গুলি ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করে।
এ ছাড়া সারাদেশ থেকে ২৭ জন সাজাপ্রাপ্ত আসামী, ৫৩১ জন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামী এবং ১ হাজার ২৩৪ জন অন্যান্য আসামী গ্রেপ্তার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২৪ ঘন্টায় মোটর সাইকেল তল্লাশী অভিযানে সারাদেশ থেকে মোট ১৪টি রেজিস্ট্রেশন ও বৈধ কাগজপত্রবিহীন মোটর সাইকেল আটক করা হয়েছে এভং মোটরযান আইনে ১৯টি মামলা করা হয়েছে।
