বরিশালে সাবেক সাংসদের ক্ষমা প্রার্থনা
বরিশাল-৩ (হিজলা-মুলাদী) আসনে চারদলীয় জোটপ্রার্থী মোশাররফ হোসেন মঙ্গু গত পাঁচ বছরে কৃতকর্মের জন্য সোমবার প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন।
সোমবার দুপুর ১২টার দিকে তিনি হিজলা উপজেলা বিএনপির বহি®কৃৃত সভাপতি সার্জেন্ট (অব.) আনোয়ার হোসেন দুলালের পা ছুঁয়ে ক্ষমা চান।
আনোয়ার হোসেন দুলাল বলেন, “আমি কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জয়নুল আবেদীনের নির্বাচনী সভা করছিলাম। এ সময় মঙ্গু ২০/২৫ জন সমর্থক নিয়ে আমার হোয়াইট হাউজ কার্যালয়ে ঢুকে বিগত পাঁচ বছরে দলীয় নেতাকর্মীদের অত্যাচার চালানোর জন্য ক্ষমা চান।”
হিজলা বিএনপির আহ্বায়ক মেজবাহ্ উদ্দিন অপু চৌধুরী, সদস্য সচিব আ. গাফফার তালুকদার এ সময় তার সঙ্গে ছিলেন।
ক্ষমা চাওয়ার কথা স্বীকার করে আ. গাফফার তালুকদার বলেন, দল পরিচালনার সময় নেতা--কর্মীদের মধ্যে ভুলক্রটি হয়েই থাকে। সাবেক সাংসদের ক্ষেত্রেও এর ব্যতিক্রম ঘটেনি। তাই তিনি ক্ষমা চেয়েছেন।
এ ব্যাপারে মোশাররফ হোসেন মঙ্গু বলেন, “চারবার সাংসদ হয়েছি। এই সময়ের মধ্যে অনেক নেতা--কর্মীর সঙ্গে আমার দূরত্ব সৃষ্টি হয়েছে। আনোয়ার হোসেন দুলালের সঙ্গেও ভুল বোঝাবুঝি হয়েছিল। ভুল--ত্র“টি মুছে ফেলার জন্য দুলালের কাছে গিয়েছিলাম।”
এটা ক্ষমা চাওয়ার মধ্যে পড়ে না বলে তিনি দাবি করেন। তিনি বলেন, “তাছাড়া সে আমার ভোটার। তার কাছে আমি ভোট ভিক্ষা চাইতে পারি।”
