খুলনায় ৭৮ জন গ্রেপ্তার
খুলনা মহানগরীসহ বিভিন্ন এলাকায় শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে পুলিশ ৭৮ জনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতদের রোববার কেএমপি অধ্যাদেশ ও ৫৪ ধারায় আদালতে চালান করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা রয়েছে বলে দাবি করেছে আওয়ামী লীগ।
পুলিশ জানায়, খুলনা মহানগরীর ৫ থানা এবং জেলার ৯ থানায় অভিযান চালিয়ে ৭৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এর মধ্যে খুলনা সদর থানা পুলিশ ৭জন, সোনাডাঙ্গা থানায় ৭জন, খালিশপুর থানায় ১৯ জন, দৌলতপুর থানায় ১৫জন এবং খানজাহান আলী থানায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া জেলার ৯টি উপজেলা থেকে ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ব্যাপারে কেএমপি কমিশনার নাজমুল হক জানান, এটা গন গ্রেপ্তার নয়। আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসাবে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনে আরও অভিযান চালানো হতে পারে।
এদিকে খুলনা মহানগর আওয়ামীলীগের দফতর সম্পাদক মাহবুব আলম সোহাগ বলেন,“ গ্রেপ্তারকৃতদের অধিকাংশই যুবলীগ ও ছাত্রলেিগর নেতা কর্মী। মহাজোটের আন্দোলন ঠেকাতে পুলিশ গনগ্রেপ্তার করেছে।”
