২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় মোটর সাইকেল চালককে জবাই

সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়ীয়া গ্রামে শনিবার রাতে সিরাজুল ইসলাম (৩৫) নামে এক পেশাজীবী মোটর সাইকেল চালককে জবাই করেছে সন্ত্রাসীরা।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2007, 07:38 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

তার বাড়ি সদর উপজেলার ঝাউডাঙ্গা গ্রামে।

পুলিশ ও এলাকাসী জানায়, সিরাজুল ভাড়ার বিনিময়ে মোটর সাইকেলে যাত্রী পরিবহন করত। শনিবার রাত ৮টার  দিকে সে অপরিচিত ২ জনকে নিয়ে সোনাবাড়িয়া কদমতলা ব্রিজ এলাকার কাছে পৌঁছলে যাত্রীবেশী সন্ত্রাসীরা গলা কেটে তাকে হত্যা করে।

তার মোটর সাইকেলটিও পাওয়া যাচ্ছে না।

রাতে কলারোয়া থানা পুলিশ সিরাজুলের লাশ উদ্ধার করে।

থানার পিএসআই মাহাবুব জানান, একটি মামলা হয়েছে। পুলিশ তদন্ত করছে।