২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামবাসীর সংঘর্ষে আহত অর্ধশতাধিক

জেলার নবীনগরের বীরগাঁও ইউনিয়নের কেদারখোলা গ্রামে দু’দলের সংঘর্ষে আহত হয়েছে অর্ধশতাধিক।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2007, 06:05 PM

Updated : 26 Apr 2022, 01:55 PM

এদের মধ্যে লিলুমিয়া, জলিল ও বিল্লালকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

শুক্রবার সকাল ছয়টা থেকে গ্রামের রশিদ মেম্বার ও বাছিদ সরকারের লোকজন দেশি অস্ত্র নিয়ে একে অন্যের মুখোমুখী হয়। টানা চার ঘন্টার সংঘর্ষে আহতদের মধ্যে শাহেদ, ইকবাল ও জুয়েলকে নবীনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা আশুগঞ্জে ও স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে।

গ্রামবাসীর অভিযোগ, মারামারির খবর থানায় জানানো হলেও পুলিশ দেড়টা পর্যন্ত ঘটনাস্থলে যায়নি। নবীনগর থানার ওসি আব্দুল মালেক নফহবংি২৪.পড়স কে বলেছেন, “সংঘর্ষের খবর আমরা পাইনি। তবে খোঁজ নিয়ে দেখবো।”