২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে কুপিয়ে তরুন হত্যা

সন্ত্রাসীরা সেন্টু ( এক নাম ) নামের এক তরুনকে কুপিয়ে হত্যা করেছে কেরানীগঞ্জের হাসানাবাদে বুধবার দুপুরে।

কেরানীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2007, 06:35 PM

Updated : 26 Apr 2022, 01:55 PM

নিহতের বড় ভাই জামান ( এক নাম ) বলেছেন, এলাকার চিহ্নিত সন্ত্রাসী চাঁদ মিয়া, রুবেল ও আক্তার সেন্টুকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে দুপুর একটার দিকে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কোপানোর সময় সেন্টুর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তিন সন্ত্রাসীকে  আটক করে গণধোলাই দেয়। এরপর তাদের পুলিশে সোপর্দ করা হয়।

আশংকাজনক অবস্থায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জামান জানান, পাওনা টাকা চাওয়ায় তাকে হত্যা করা হয়েছে।

সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিউল হক বলেছেন, পূর্বশত্র“তার জের ধরে তাকে হত্যা করা হতে পারে।

থানায় মামলা হয়েছে।