২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাসের ধাক্কায় আশা কর্মকর্তা নিহত

বুধবার ফরিদপুরের গেরদায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন আশা’র আঞ্চলিক ব্যবস্থাপক সৈয়দ অলিউর রহমান (২৮)।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2007, 06:05 PM

Updated : 26 Apr 2022, 01:55 PM

বেলা ১১টার দিকে বিসমিল্লাহ শাহ দরগার সামনে ফরিদপুর থেকে মাদারিপুরমুখী একটি বাস আশা কর্মকর্তার মোটর সাইকেল (বরিশাল হ-১১-২০৪৮) কে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার পর স্থানীয় জনতা অবরোধ করলে সড়কে কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকে।

পুলিশ লাশ মর্গে পাঠিয়েছে। কোতয়ালী থানায় মামলা হয়েছে।