২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক দুর্ঘটনায় সাবেক হুইপের ছেলে নিহত

সড়ক দুর্ঘটনায় জাতীয় সংসদের সাবেক হুইপ জাহেদ আলী চৌধুরীর ছেলে ফুয়াদ চৌধুরী ওরফে বড় বাবু (২৫) নিহত হয়েছেন শেরপুর--ঢাকা মহসড়কের নকলা উপজেলার কুর্শাবাদাগৈরে মঙ্গলবার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2007, 07:27 PM

Updated : 26 Apr 2022, 01:55 PM

আহত হন তাঁর ছোট ছেলে আহাদ চৌধুরী ওরফে ছোট বাবু (১৪) ও তাঁর ছোট ভাইয়ের স্ত্রী কোকিলা চৌধুরী (৪০)। আশংকাজনক অবস্থায় তাদের ঢাকার এ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নকলা থানার ডিউটি অফিসার সাইদুর রহমান বলেছেন, নারায়ণখোলার গ্রামের বাড়িতে ঈদ উদযাপন শেষে তারা জিপে করে উপজেলা সদরের বাড়িতে ফিরছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে জিপটি কুর্শাবাদাগৈর মোড়ে পৌঁছলে তুরাগ পরিবহনের একটি বাসের সঙ্গে এর সংঘর্ষ হয়।

গুরুতর আহত অবস্থায় ঢাকা নিয়ে যাওয়ার পথে দুপুর ২টার দিকে বড় বাবু মারা যান।