২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদ ও নববর্ষের শুভেচ্ছায় হাসিনার প্রত্যাশা অসাম্প্রদায়িক বাংলাদেশ

ঈদ ও নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শেখ হাসিনা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের প্রত্যাশা জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2007, 02:40 PM

Updated : 26 Apr 2022, 01:55 PM

ধানমণ্ডিতে দলীয় কার্যালয়ে দলের নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং কূটনীতিবদদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের পর হাসিনা বলেন, “চলমান রাজনৈতিক সঙ্কট ও দ্রব্যমূল্য বেড়ে যাওয়ার কারণে এবার ঈদের আনন্দ ম্লান হয়ে গেছে। নতুন বছর হোক এ সব থেকে মুক্তির বছর। বাংলাদেশ গড়ে উঠুক একটি অসাম্প্রদায়িক দেশ হিসেবে।”

গত ২৩ ডিসেম্বর খেলাফত মজলিসের সঙ্গে একটি চুক্তি করে সাম্প্রদায়িকতার অভিযোগে আওয়ামী লীগ সমালোচিত হয়।

ধানমণ্ডির কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে শেখ হাসিনার সঙ্গে তার বোন শেখ রেহানা ও রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।

হাসিনাকে ঈদের শুভেচ্ছা জানাতে  যুক্তরাষ্ট্রের প্যাট্রিসিয়া বিউটেনিস, যুক্তরাজ্যের আনোয়ার চৌধুরীসহ সৌদি আরব, পাকিস্তানসহ বিভিন্ন মুসলিম দেশের রাষ্ট্রদূতরা ধানমণ্ডিতে হাসিনার সঙ্গে দেখা করেন।