বাগেরহাটে ৫ লাখ টাকা মূল্যের চোরাই সুন্দরী কাঠ উদ্ধার, ৪ পাচারকারী আটক
বাগেরহাটে বনবিভাগ সুন্দরবন সংলগ্ন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুদিনে প্রায় পাঁচ লাখ টাকা মূল্যের পাঁচশ ঘণফুট চোরাই সুন্দরী কাঠ উদ্ধার করেছে। এ ঘটনার সাথে জড়িত চার পাচারকারীকে আটক করা হয়।
শুক্র ও শনিবার জেলার মোড়েলগঞ্জ ও শরণখোলা উপজেলার বিভিন্ন খালে তল¬াশী চালিয়ে বনবিভাগ এসব কাঠ উদ্ধার করে।
বনবিভাগ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বনরক্ষীদের একটি দল মোড়েলগঞ্জ উপজেলার বারুইখালী খালে তল্ল¬াশী চালিয়ে নৌকা থেকে দুশ ঘনফুট সুন্দরী কাঠ এবং শরণখোলা রেঞ্জের বলেশ্বর নদীতে নৌকা ও ট্রলারে তল্ল¬াশী চালিয়ে তিনশ ঘণফুট চোরাই সুন্দরী কাঠসহ চার পাচারকারীকে আটক করে।
আটককৃতরা হলো, জাফর (৩৪), সরোয়ার (৩০), পোকাই (৩২) ও মিজান (৩২)। এদের বাড়ী শরণখোলা উপজেলার বিভিন্ন গ্রামে।
এ ব্যাপারে বনবিভাগ সংশি¬ষ্ট থানায় বন আইনে দুটি মামলা দায়ের করেছে।
