মেহেরপুরে দুইটি বোমা উদ্ধার
মেহেরপুরের গাংনী উপজেলার দুইটি গ্রাম থেকে র্যাব ও পুলিশ শনিবার দুইটি শক্তিশালী বোমা উদ্ধার করেছে।
সকালে মালসাদাহ গ্রামের বশিরনের জঙ্গল থেকে র্যাব একটি এবং একই উপজেলার মটমুগা ইউনিয়নের কামারখালী গ্রামের একটি বাগান থেকে পুলিশ আরেকটি বোমা উদ্ধার করে।
