২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে বিএসএফের গুলিতে ১ বাংলাদেশি নিহত

বেনাপোলের রঘুনাথপুর সীমান্তে শুক্রবার মধ্যরাতে রশিদুর রহমান (খোকন) নামে এক বাংলাদেশি তরুণকে গুলি করে হত্যা করেছে বিএসএফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2006, 06:30 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

সে বেনাপোল পোর্ট থানার কাগমাড়ি গ্রামের ইকবাল মোড়লের ছেলে।

বিডিআর ও নিহতের আতœীয়রা জানায়, শুক্রবার রাত ১২টার দিকে একদল চোরাকারবারী ভারতের হরিদাসপুর--পাইকপাড়া মাঠ হয়ে দেশে ফেরার পথে নোমান্স ল্যান্ডে পৌঁছানোর পর জয়ন্তীপুর ক্যাম্পে টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে ঘটনাস্থলেই খোকন মারা যায়।

ঘটনাস্থল থেকে বিএসএফ খোকনের লাশ নিয়ে যায়। তার লাশ বর্তমানে বনগাঁও হাসপাতাল মর্গে পড়ে আছে বলে জানা গেছে।