কমপ্রিহেনসিভ পরীক্ষা বাতিলের দাবিতে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও
কমপ্রিহেনসিভ পরীক্ষা বাতিলের দাবীতে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে ময়মনসিংহের আনন্দমোহন সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র - ছাত্রীরা।
বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে আন্দোলনরত ছাত্র - ছাত্রীরা ময়মনসিংহের জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে। জেলা প্রশাসকের কাছে তারা একটি স্মারকলিপি পেশ করেছে বলে জানিয়েছেন বিডিনিউজের ময়মনসিংহ প্রতিনিধি।
উল্লেখ্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজে অনুষ্ঠিত কমপ্রিহেনসিভ পরীক্ষায় পাশ না করলে অনার্সের ফলাফলে অকৃতকার্য ধরা হয়। কমপ্রিহেনসিভ পরীক্ষায় অর্জিত অতিরিক্ত নম্বর অনার্সের ফলাফলের সাথে যুক্ত হয় না।
এ অবস্থায় কমপ্রিহেনসিভ পরীক্ষা বাতিলের দাবিতে বেশ কিছুদিন ধরেই শিক্ষার্থীরা এই দাবিতে আন্দোলন করে আসছে।
