মরতে চেয়েও পারেননি ‘মা’, মরেছে দুই সন্তান
স্বামীর সঙ্গে ঝগড়া করে সন্তানসহ একসাথে মরবেন বলে বিষ পান করেছিলেন মা সোমলা বেগম।
ছোট্ট দুই সন্তান সাব্বির (২) এবং সুমন (৭) মরে গেলেও তিনি শেষপর্যন্ত মারা যাননি।
এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মঙ্গলবার টাঙ্গাইলের সখীপুর উপজেলার কুতুবপুর গ্রামে। দুই সন্তানকে হারিয়ে পিতা এখন পাগল প্রায়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে সোমলা তার স্বামী আনোয়ার হোসেনের সঙ্গে ঝগড়া করে দুই ছেলেসহ তিনি বিষপান করেন। স্থানীয় লোকজন তাদের সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে ছোট ছেলে সাব্বির মারা যায়। রাতে বড় ছেলে সুমন মারা যায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে। তবে মা সোমলা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার সকালে তাদের মৃতদেহ গ্রামে নিয়ে গেলে পুরো গ্রামে শোকের ছায়া নেমে আসে।
এ ব্যাপারে সখীপুর থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
