২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফতুল্লায় ডেসার সাব-স্টেশনে বিক্ষুব্ধ মুসল্লীদের হামলা, ভাংচুর

ফতুল্লায় মঙ্গলবার তারাবির নামাজের পর বিক্ষুব্ধ মুসল্লীরা পঞ্চবটিতে ডেসার সাব-স্টেশনে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2006, 11:27 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

সে সময় সাব-স্টেশনের ২০ কর্মকর্তা-কর্মচারি পালিয়ে গেলেও পরে তারা পুলিশ প্রহরায় ফিরে আসেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নামাজের সময় বার বার বিদ্যুৎ চলে যাওয়ায় মুসল্লীরা ক্ষিপ্ত হয়ে উঠেন। একপর্যায়ে রাত পৌনে দশটার দিকে কয়েকটি মসজিদের সহাস্রাধিক মুসল্লী পঞ্চবটিতে ডেসার ৩৩/১১ কেভি সাব-স্টেশনে হামলা চালান।  সে সময় তারা ডেসার নিয়ন্ত্রণ কক্ষের আসবাবপত্র ও একটি গাড়ি ভাংচুর করেন।

ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বিডিনিউজ২৪ডটকমকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

পিডিবি সূত্র জানায়, নারায়ণগঞ্জে পিক-আওয়ারে বিদ্যুতের চাহিদা ৪২ মেগাওয়াট। অথচ গতকাল সরবরাহ ছিলো মাত্র ১৭ মেগাওয়াট। ফলে বার বার বিদ্যুৎ বিভ্রাট ঘটছিল।