২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে হাসপাতালে ছিনতাই, রোগীদের মধ্যে আতংক

ফরিদপুর জেনারেল হাসপাতালে মঙ্গলবার ভোরে এক ছিনতাইকারী অস্ত্র দেখিয়ে রোগীদের আত্মীয় - স্বজনের কাছ থেকে ছয় হাজার টাকা ও স্বর্নালংকার ছিনিয়ে নিয়েছে। এতে হাসপাতালের রোগীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2006, 09:16 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চৌধুরী তরিকুল ইসলাম জানান, ভোর সাড়ে ৪ টার দিকে জেনারেল হাসপাতালের মহিলা ওয়ার্ডে রোগীদের আত্মীয়-স্বজনের টাকা-পয়সা ছিনতাই করা হয়। সে সময় ওয়ার্ডবয় ও নিরাপত্তা রক্ষীরা নির্বিকার ছিল বলে অভিযোগ করেছেন রোগীদের আত্মীয়-স্বজন।

এ ব্যাপারে জেনারেল হাসপাতালের ডা. মাইনুদ্দীন আহমেদ মৃধা বাদী হয়ে কোতোয়ালী থানায় মামলা দায়ের করেছেন।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চৌধুরী তরিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।